ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

নির্বাচনে ইভিএমের ব্যবহার চায় না জাতীয় পার্টি: মুজিবুল হক চুন্নু

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২২,  8:50 PM

news image

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার চায় না জাতীয় পার্টি। রোববার (৩১ জুলাই) সকালে ইসি আয়োজিত সংলাপে এ কথা বলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। সকাল ১১টায় ইসির সঙ্গে সংলাপে বসে জাতীয় পার্টি। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেয়। সংলাপে মহাসচিব বলেন, মেশিনের প্রতি আস্থা নেই জনমানুষের। প্রচলিত পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে পরাজিত হলেই নির্বাচন খারাপ হয়েছে, এমনই সংস্কৃতি চলেছে বলে জানান তিনি। এই সংস্কৃতি পরিবর্তনে আনুপাতিক হারে আসন বিন্যাস পদ্ধতিতে ভোটের প্রস্তাব দেয় জাতীয় পার্টি।

তাহলে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব বলে জানান জাপা মহাসচিব। এছাড়া মাঠ প্রশাসনের কেউ অনিয়ম করলে আইন করে শাস্তি প্রদানের ক্ষমতা ইসিকে দেয়ার পরামর্শ দেন তারা। এই প্রস্তাবের বিপরীতে প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল বলেন, আনুপাতিক হারের প্রস্তাব সঠিক। তবে দলগুলোকেই তা ঠিক করতে হবে। ভোটের পর যাতে সমালোচনায় পড়তে না হয়, সেজন্য সুষ্ঠু নির্বাচনে সবার পরামর্শ চেয়েছেন সিইসি। জাতীয় পার্টির সাথে সংলাপে এ কথা জানান তিনি। এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। তাই নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোত্তম চেষ্টা চালিয়ে যেতে হবে কমিশনকে। শেষ দল হিসেবে বিকেল ৩টায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম