ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই: জোনায়েদ সাকি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৫,  9:43 PM

news image

সংস্কারের প্রয়োজনীয়তা থাকলেও, নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীতে গণসংহতি আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার, কিন্তু সব সংস্কার নির্বাচনের আগেই প্রয়োজন নেই। দেশের জন্য কী কী সংস্কার দরকার, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনা করতে হবে। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের স্বপ্ন যেন বেহাত হয়ে না যায়, এ জন্য রাজনৈতিক শক্তিগুলোকে সক্রিয় হতে হবে। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহিমূলক ক্ষমতার ব্যবস্থা করতে হবে। বাহাত্তরের সংবিধান দিয়ে সেই ক্ষমতার বন্দোবস্ত সম্ভব নয়। গণসংহতি আন্দোলনের এ সমন্বয়ক আরও বলেন, দেশে বিভাজনের রাজনীতি উপড়ে ফেলে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের মানুষের অধিকার আদায়ে বাংলাদেশের সর্বত্র গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম