ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নির্বাচনী প্রচারণা: নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৩,  5:51 PM

news image

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী যেন নাশকতা করতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে। গুজব ঠেকাতে জোরদার করা হয়েছে সাইবার পেট্রোলিং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সারাদেশে ভোটগ্রহণ হবে। বরাদ্দ হয়েছে প্রতীক। শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক প্রচারণা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চালানো যাবে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন প্রার্থীর মধ্যে সংঘাতের ঘটনা নতুন নয়। সুযোগ নিতে পারে নাশকতাকারীরা। প্রচারণাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরণের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য সারাদেশে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

নির্দেশনা পাঠানো হয়েছে জেলায় জেলায় পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছে, নাশকতাকারীদের বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের কর্মকর্তা ও পুলিশ সুপার ইনামুল হক সাগর সময় সংবাদকে বলেন,  সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ে থাকা পুলিশের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে, অবাধ, সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন যেন অনুষ্ঠিত হতে পারে। সেজন্য আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। এটি অব্যাহত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় জড়াতে পারে এমন কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্পর্কে তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ পুলিশ সদর দফতরের। পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, কেউ যেন কোনো গুজব সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। সব বিষয় মাথায় রেখেই আমরা নিরাপত্তার পরিকল্পনা করেছি। সহিংসতায় জড়াতে পারে এমন কোনো তথ্য পেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানায়ও ফোন করে জানাতে পারেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম