ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

নির্বাচনী এলাকায় ১৭ ও ১৯ জুলাই সাধারণ ছুটি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৩,  3:01 PM

news image

ঢাকা ১৭ আসনের উপনির্বাচনসহ বেশ কয়েকটি পৌরসভা-ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে আগামী ১৭ ও ১৯ জুলাই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসন, ৭টি পৌরসভা, ১টি উপজেলা পরিষদের শূন্য পদে এবং ১১টি ইউনিয়ন পরিষদে শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৯ জুলাই ১টি উপজেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন নির্বাচন হবে। এর ফলে এই দুইদিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৭ ও ১৯ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম