ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

নির্বাচনি রোডম্যাপ মানে না বিএনপি : মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  9:46 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বর্তমান কমিশনের বৈধ্যতা নেই, তাঁদের দেওয়া নির্বাচনি রোডম্যাপ মানে না বিএনপি।’ আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম। মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে কাজ করছে। জনগণ ফুঁসে উঠছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে।’ প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, ‘সরকার ভারত সফরে কিছু আনতে পারেনি, যা কিছু দিয়ে এসেছে।’ সম্মিলিত যুব ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ সংগঠনের নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম