ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যরা

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৪,  7:59 PM

news image

নির্ধারিত সময়ের মধ্যে কাজে না ফিরলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। সাখাওয়াত হোসেন বলেন, আমরা আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিব। ওই তারিখের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে তাদের পলাতক ঘোষণা করা হবে। তিনি বলেন, ছাত্র আন্দোলনে পুলিশকে সীমান্তের অস্ত্র দেওয়া হয়েছিল, যা একদমই ঠিক হয়নি। যারা হুকুমদাতা তাদের দেশে না পেলেও বিদেশ থেকে আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ওপর হামলা খুবই বেদনাদায়ক। যদিও তারা যে কিছুই করেননি সেটাও বলবো না। হাজারও তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যান্যের গুলিতে। পুলিশদের থানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ সদস্যদের সব দাবি মেনে নেওয়া হবে। একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে সড়কে যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। তিনি বলেন, আন্দোলনের মিডিয়ার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। মিডিয়ার কারণেই পুলিশের এই অবস্থা। দেশের মিডিয়াকে এভাবে আর চলতে দেওয়া হবে না। এই সময়কালে যদি কোনো মিডিয়া চাটুকারিতা করে তাহলে সেটা বন্ধ করে দেবো। যত চেষ্টাই করুক লাভ হবে না।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম