ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নিরাপত্তা ঝুঁকি নেই, নগরবাসীকে নির্ভয়ে কাজের আহ্বান

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  6:08 PM

news image

পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হচ্ছে। রায় ঘোষণাকে ঘিরে শুধু রাজধানীতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৫ হাজার সদস্য কাজ করছেন- এমনটাই জানিয়েছেন ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম। তিনি বলেন, ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পুলিশের পাশাপাশি সেনা ও বিজিব সদস্যরাও মাঠে রয়েছে। নগরবাসীকে নির্ভয়ে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।’ এদিকে, সকালেই পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি। উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। এদিন রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম