ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল শোরুমে, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৫,  8:21 PM

news image

রাজধানীতে একটি কংক্রিট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শোরুমের ভেতরে ঢুকে যায়। এতে একজনের মৃত্যু হয়েছে।  বুধবার (২০ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে প্রগতি সরণির বাড্ডা লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাইদুর রহমান (৩৫)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর আশতলা পাড়া গ্রামের আনিসুল হকের ছেলে ও আকিজ কোম্পানির মিক্সার মেশিন গাড়ির চালক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। নিহতের সহকর্মী ইমরুল কায়েস বলেন, ভোরের দিকে কংক্রিট মিক্সার গাড়ি চালিয়ে সাইদুর বাড্ডার প্রগতি সরণির বায়তুল আমান জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেমন্ড টেইলার্সের শোরুমের ওপরে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, পরে পথচারীরা কংক্রিট মিক্সার মেশিন গাড়ি থেকে চালক সাইদুরকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম