ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নিম্নমুখী ধারায় স্বর্ণের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  7:55 PM

news image

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী ধারায় রয়েছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। সেটা নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে মার্কিন মুদ্রা ডলারের দর বৃদ্ধি পেয়েছে। ফলে স্বর্ণের মূল্য হ্রাস পাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৮৪৫ ডলার ৯৬ সেন্টে। আগের কার্যদিবসে (মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি) স্পটে স্বর্ণের আরও দরপতন ঘটে। গত জানুয়ারির শুরুর পর মূল্যবান ধাতুটির দর সর্বনিম্নে নেমে যায়। অর্থাৎ তা ছিল বিগত ৫ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। একইদিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৮৫৬ ডলার ৬০ সেন্টে। সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ফেড অতি-কঠোর মুদ্রানীতি গ্রহণ করলে ডলারের দাম বেড়ে যাবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে স্বর্ণের মূল্য কমবে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ধাতুটিতে বিনিয়োগ কমিয়েছেন ব্যবসায়ীরা। গত মাসে ইউএস ভোক্তা মূল্য সূচক বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। সবমিলিয়ে বিগত ১২ মাসে তা ঊর্ধ্বমুখী ৬ দশমিক ৪ শতাংশ। প্রত্যাশার চেয়ে যা বেশি। ফলে সুদ অতি আক্রমণাত্মক মুদ্রানীতি গ্রহণ করে যেতে পারে ফেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম