ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  4:34 PM

news image

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। রাত থেকে কোথাও থেমে থেমে, কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাথে বইছে ঝড়ো হাওয়া। এরই মধ্যে ফুঁসে উঠেছে উপকূলীয় নদ-নদীর পানি। লঘুচাপের প্রভাবে নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কায় স্থানীয়রা। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভোলা-সেন্টমার্টিন্সসহ বিভিন্ন স্থানে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। কক্সবাজার-পটুয়াখালীতে নৌযান ডুবে এখনও নিখোঁজ আছে বেশ কয়েকজন। এদিকে, নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। তীরে আছড়ে পড়ছে বিশাল ঢেউ। বেড়েছে বাতাসের গতিবিধি। জারি আছে সতর্কতা। বৈরি আবহাওয়ায় সাগরে সৌন্দর্য দেখতে পতেঙ্গায় ভিড় জমিয়েছে পর্যটকরা। অনেকেই মানছে না বিধিনিষেধ। এমনকি সাগরেও নামছেন কেউ কেউ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম