ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ঢামেকে কিশোরের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  8:28 PM

news image

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিপাহ ভাইরাসে আক্রান্ত মোহাম্মদ শাহ আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহ আলম নরসিংদীর শিবপুর কাড়ারচরের বাসিন্দা। নিহতের আত্মীয় মাহমুদুল হাসান জেবু জানান, জানুয়ারির ১৮ তারিখে সে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে আইসিডিডিআরবি টেস্টে তার নিপাহ ভাইরাস ধরা পড়ে। পরে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেলে নিয়ে এলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, শাহ আলম নরসিংদী জেলার শিবপুর থানার কাড়ারচর গ্রামের মো. শাহজালালের ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম