ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি : বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২২,  9:24 PM

news image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি। তবে এতেও সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে এটি আমাদের সহ্য করতে হবে। পাশাপাশি বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুরে দুই দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। টিপু মুনশি বলেন, বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। দেশে এক ইঞ্চিও জমি যেন খালি পড়ে না থাকে সেলক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বৈশ্বিক মন্দা মোকাবিলা করা হবে। এছাড়া যে সমস্ত খাতে সরকারি খরচ কমানো যায়, কাট-ছাট করা যায় কিংবা পিছিয়ে দেওয়া দরকার, সেটিও সরকার করছে। বৈশ্বিক মন্দার কারণে আমাদের সমস্যা হতেই পারে। এই বিপদটি সবাই মিলে মোকাবিলা করতে হবে।  ভোজ্যতেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, দেশে ভোজ্যতেলের দাম কমানো হলেও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে বেশি দামে বিক্রি করছে। ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধুব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ট্যারিফ কমিশন বিশ্ববাজারে তেলের দাম, দেশে ডলারের মূল্য বিবেচনায় এনে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম