ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

নিজেকে সর্বকালের সেরা অফস্পিনার দাবি করলেন গেইল

#

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট, ২০২২,  10:45 PM

news image

ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে ‘ইউনিভার্স বস’ বলে ডাকা হয়। নিজেও সেটা দাবি করেন। এবার সেই গেইল নিজেকে সর্বকালের সেরা অফস্পিনার হিসেবে দাবি করলেন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে গেইলের শিকার ২৬০ উইকেট। আর ঘরোয়া টি-টোয়েন্টিতে পেয়েছেন মাত্র ৮৩ উইকেট।  জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আপনি জানেন কি? আমার বোলিং সহজাত। মুত্তিয়া মুরালিধরন নিশ্চিতভাবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার আছে সেরা ইকোনমি, এমনকি এইখানে সুনীল নারিনও আমার ধারেকাছে নেই।’ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ দেখা যাবে ইউনিভার্স বসকে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৬০ বলের এ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী বুধবার। দীর্ঘদিন পর মাঠে নামবেন বলে রোমাঞ্চিত গেইল, ‘অনেক দিন পরে মাঠে ফিরতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। নিজেকে আবার শিশু মনে হচ্ছে, অভিষিক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি। আমি খেলাটাকে মিস করেছি। আবারও পুরোনো রূপে ফিরতে হবে আমাকে।’ সূত্র: ক্রিকইনফো 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম