ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো সেপটিক ট্যাংকে

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২৩,  10:42 PM

news image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়া মোহাম্মদ আলহাজ (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জানুয়ারী) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুরের গুচ্ছগ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।  মারা যাওয়া আলহাজ একই গ্রামের প্রাবাসী বাবুলের ছেলে। সে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। স্থানীয় সূত্রে জানা গেছে,

গত ৩০ ডিসেম্বর সকালের দিকে নিখোঁজ হয় আলহাজ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালে গুচ্ছগ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে আলহাজের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, খবর পেয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম