ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  8:47 PM

news image

বরিশাল নগরীতে নিখোঁজ ৯ বছরের শিশু ‍ইয়াসিনের গলাকাটা লাশ ‍উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে তাকে। তদন্তে ‍হত্যার রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। ৯ বছরের শিশু ‍ইয়াসিনকে হারিয়ে স্বজনদের আহাজারি থামছে না। গতকাল শুক্রবার নিখোঁজ হয় ‍ইয়াসিন। তার সন্ধানে নগরজুড়ে মাইকিং করা হলেও খোঁজ পাওয়া যায়নি। ‍ শনিবার ( ৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর রুপাতলি রেডিও সেন্টারের পেছনে একটি পরিত্যক্ত টয়লেটের ওপর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে ইয়াসিনকে।  প্রতিবেশী যুবক ইমরানের সঙ্গে ইয়াসিনকে সর্বশেষ কথা বলতে দেখেন পরিবারের সদস্যরা। ইয়াসিনের বাবা বলেন, 'আমার ছেলে হত্যার বিচার চাই।' ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উপপুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে বিস্তারিত অনুসন্ধান করছি। এর সঙ্গে যারা জড়িত আছে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  নিহত ‍ইয়াসিন বরগুনার দাখিল মাদ্রাসার ছাত্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম