ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নিখোঁজের ১২ দিন পর দুই জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৩

#

নিজস্ব প্রতিনিধি

০২ মার্চ, ২০২৩,  9:17 PM

news image

বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতির ঘটনায় নিখোঁজের ১২ দিন পর দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। কিন্তু এখনও তিন জেলে নিখোঁজ রয়েছেন। বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন, বরগুনা সদর উপজেলার ঢলুয়া এলাকার আবুল কালাম (৫৫) ও তালতলা উপজেলার চামোপাড়া গ্রামের কাইয়ুম মাঝি (৩৮)। নিখোঁজ ব্যক্তিরা হলেন, আব্দুল আলীম (৫৫), ফরিদ মিয়া (৩৮) ও খায়রুল ইসলাম (৪০)। জানা গেছে, গত মাসের ১৭ তারিখ বরগুনার ট্রলার ‘এফবি ভাই ভাই’ মাছ শিকারে যাওয়ার সময় বঙ্গোপসাগরের বয়া এলাকায় ডাকাতির কবলে পড়ে। তখন ট্রলারে থাকা নয় জেলে ডাকাতের হামলা থেকে বাঁচার জন্য সাগরে ঝাঁপ দেন। পরে গত ২০ ফেব্রুয়ারি সাগরে মাছ শিকারে যাওয়া অন্য একটি ট্রলারের জেলেরা চারজনকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্য চিকিৎসাধীন এক জেলের মৃত্যু হয়। এদিকে এরপর থেকে ওই পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। কিন্তু বুধবার বিকেল ৫টার দিকে দুই জেলের মরদেহ উদ্ধার করে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্ধার অভিযান পরিচালনাকারী একটি ট্রলার। এখনও তিন জেলে নিখোঁজ রয়েছেন। সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এ ঘটনার পর থেকে মালিক সমিতির একটি ট্রলার উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ট্রলারের লোকজন বুধবার বিকেলে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে। তবে উদ্ধার অভিযান চলমান আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম