ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নিখোঁজের ১১ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৩,  5:06 PM

news image

ঝিনাইদহের শৈলকুপায় জান্নাতি খাতুন (৬) নামের এক শিশু বাড়ি থেকে সোনপাপড়ি কিনতে গিয়ে নিখোঁজের ১১ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবায় মিলল শিশুটির মরদেহ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি খাতুন বাগুটিয়া গ্রামের খোকন ভূইয়ার কন্যা। শিশুটি বেলা ১২টা দিকে স্কুল থেকে বাড়ি ফিরে রাস্তার ধারে সোনপাপড়ি কিনতে যেয়ে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে বিকালে শৈলকুপা থানায় একটি জিডি দায়ের করেন শিশুটির পিতা। পরিবারের অভিযোগ শিশুটিকে ধর্ষণের পর তাকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। শিশুটির পিতা খোকন ভূইয়া বলেন, আমার শিশু কন্যা জান্নাতি সোমবার ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে। বাড়ি ফিরে সে রাস্তার ধারে সোনপাপড়ি কিনতে যায়। এরপর জান্নাতি আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির পাশের বিভিন্ন পুকুরে সারাদিন তাকে খোঁজাখুঁজির করতে থাকি। এরপর পাওয়া না গেলে শৈলকুপা থানায় একটি জিডি দায়ের করি। হঠাৎ রাত ১০টার দিকে জান্নাতির মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পুকুর থেকে উদ্ধারের পর দেখা যায় তার ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শিশুটির পিতার অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করে লুকিয়ে রাখা হয়। এরপর রাতের যেকোন সময় তাকে ডোবায় ফেলে দেওয়া হয়।  এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বাগুটিয়া গ্রামের ডোবা থেকে জান্নাতি নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম