ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিখোঁজের পর জঙ্গলে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২৪,  4:52 PM

news image

চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের তিন দিন পর জঙ্গল থেকে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) উপজেলার জামালের দোকান এলাকা একটি জঙ্গল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।  আবু তাহের ভূঁইয়া উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মজিবুল হকের ছেলে। তিনি ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মিরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করে ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের ভাতিজা মেহেদী হাছান জানান, আমার চাচাকে গুম করে হত্য করা হয়েছে। পাশের এলাকার এক ব্যক্তি ৫ আগস্টের পর থেকে ধমক দিয়ে আসছে। নিখোঁজের পর পুলিশ তার মোবাইল নাম্বার ট্র্যাক করলে একদিন জাফরাবাদ গুচ্ছ গ্রাম এলাকা দেখায়। শুক্রবার সকালে ছোট বাচ্চারা জঙ্গলের পাশে মরদেহ দেখে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম