ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নিউমার্কেটে সংঘর্ষ: অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২২,  6:28 PM

news image

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও দুটি হত্যা মামলার পর অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। নিউমার্কেট থানায় বাদী হয়ে মামলাটি করেছেন অ্যাম্বুলেন্সটির মালিক মো. সুজন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়।

এ ঘটনায় অ্যাম্বুলেন্সটির মালিক মো. সুজন বাদী হয়ে ১৫০ থেকে ২০০ অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করেছেন। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৫টি মামলা হয়েছে। ৫ মামলায় অজ্ঞাত মোট সাড়ে ১৭০০’র বেশি আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে দুটি, নিহতের পরিবার দুটি ও সর্বশেষ অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েলো। ১৯ এপ্রিল দুপুর ১২টার দিকে একজন আহত ২৫-৩০ বছর বয়সী রোগীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। কিন্তু নিউমার্কেট এলাকায় গেলে সেটি ভাঙচুরের শিকার হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম