ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩,  9:37 PM

news image

ইনজুরিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।  পারিবারিক কারণে ছুটি চেয়েছেন সহ-অধিনায়ক লিটন দাস। তাই নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক ঠিক করতেই নানা ঝামেলায় পড়তে হয়েছে বিসিবিকে। দিনশেষে অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন তিনি। আজ সংবাদমাধ্যমে বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে অধিনায়কত্ব করবেন শান্ত। ’ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে প্রবেশ করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজে অংশ নিতে ২১ অথবা ২২ নভেম্বর বাংলাদেশে আসার কথা কিউইদের। জালাল ইউনুস জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের জন্য আজই দল ঘোষণা করবে বিসিবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম