ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৬,  6:55 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) ঘোষিত স্কোয়াডে পাকিস্তান সিরিজের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি সব ক্রিকেটারই দলে জায়গা ধরে রেখেছেন। ফলে নতুন কোনো মুখ যুক্ত হয়নি বা কাউকে বাদও দেওয়া হয়নি। পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকলেও আফিফ হোসেন ও সাইফ হাসানদের ওপর আস্থা রেখেছে নির্বাচক প্যানেল। নিয়মিত সদস্যদের মধ্যে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। আসন্ন সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ২০ ও ২৩ এপ্রিল প্রথম দুটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষটি চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল থেকে। প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে (২৭ ও ২৯ এপ্রিল) এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে (২ মে)। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টা থেকে, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টা থেকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এনে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম