ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

#

১৩ নভেম্বর, ২০২১,  8:38 PM

news image

বিশ্বকাপ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট দলের। কদিন বাদেই ঘরের মাঠে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে লড়াই। আগামী ৮ ডিসেম্বর শেষ হবে পাকিস্তান সিরিজ। ওই সিরিজ শেষে ডিসেম্বরেই নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি এরই মধ্যে প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু দুদলের লড়াই। তবে এ সফরের সূচি নিয়ে কিছুটা সংশয় ছিল। কারণ, আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) বাংলাদেশের এ সফরে টেস্টের সঙ্গে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কথা উল্লেখ করা হয়। কিন্তু, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সূচি প্রকাশ হওয়ার পরই জানা যায়, আসলে এ সফরে শুধু টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। পাঁচ বছরের মধ্যে নিউজিল্যান্ড সফরে এ নিয়ে চতুর্থ বার যাবে বাংলাদেশ। ডিসেম্বরে নিউজিল্যান্ডে গিয়ে আগের সফরের মতোই দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ দল। এরপর ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম