ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নিউজিল্যান্ডের সামনে এবার ভারত মিশন

#

স্পোর্টস ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২৩,  4:32 PM

news image

এক দিনের সিরিজে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। আগামী ১৮ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে তাদের সিরিজ শুরু হচ্ছে। তার আগে আত্মবিশ্বাসী হয়ে খেলতে আসছে কেন উইলিয়ামসনের দল। শুক্রবার করাচিতে নিউজিল্যান্ড জিতেছে ২ উইকেটে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮০ রান তোলে পাকিস্তান। জবাবে ২ উইকেট বাকি থাকতেই জেতে নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

শুরুতেই ফিরে যান শান মাসুদ ও বাবর। তবে প্রাথমিক ধস সামাল দেন ওপেনার ফখর জমান এবং রিজওয়ান জুটি। তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন তারা। এরপরে পাকিস্তানের ইনিংসকে টেনে নিয়ে যান আঘা সালমান। নির্ধারিত ৫০ ওভারে ২৮০ তোলে পাকিস্তান। রান তাড়া করতে নেমে কিউই ওপেনার ফিন অ্যালেন ২৫ রানে ফিরে গেলেও নিউজিল্যান্ডের ইনিংস টানতে থাকেন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। এরপর অবশ্য কিছুটা চাপে পড়তে হয় নিউজিল্যান্ডকে। সেখান থেকে দলকে বাঁচান গ্লেন ফিলিপস। ৪২ বলে ৬৩ রানের মারকুটে ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম