ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশনের আংশিক কার্যক্রম শুরু

#

২৯ মার্চ, ২০২৬,  4:43 PM

news image

নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ হাই কমিশন, ওয়েলিংটন আনুষ্ঠানিকভাবে তাদের দাপ্তরিক কার্যক্রম আংশিকভাবে শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে হাই কমিশনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসুলার সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, ইমার্জেন্সি ট্রাভেল পারমিট প্রদান, পাওয়ার অফ অ্যাটর্নি (Power of Attorney) সত্যায়ন, পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র প্রদান। বাংলাদেশ হাই কমিশন ওয়েলিংটনের কাউন্সিলর ইসতিয়াক উদ্দিন আহমেদ মুঠো ফোনে জানান, খুব শীঘ্রই জন্ম নিবন্ধন এবং ‘নো ভিসা রিকোয়ার্ড’ (NVR) সংক্রান্ত কার্যক্রমও চালু করা হবে। এছাড়া আগামী আগস্ট মাসের মধ্যে পূর্ণাঙ্গ কনসুলার সেবা চালুর লক্ষ্যে কাজ দ্রুত এগিয়ে চলছে। উল্লেখ্য, ওয়েলিংটনে বাংলাদেশ হাই কমিশন প্রতিষ্ঠার শুরু থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনক (বানজি) প্রবাসীদের স্বার্থে এবং হাই কমিশনের কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সংগঠনটি নবগঠিত হাই কমিশনের সঙ্গে সমন্বয় রেখে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রবাসীদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এই উদ্যোগকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য সরাসরি হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম