ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২১,  6:38 PM

news image

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার রাত ১টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হয় মুমিনুল বাহিনী।পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ভরাডুবির পর এবার নিউজিল্যান্ড মিশন বাংলাদেশের টেস্ট দলের সামনে।

১ জানুয়ারি তাউরাঙ্গার বে ওভালে প্রথম টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৪ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। আঙুলে ব্যথা পাওয়া তামিম ইকবাল যাবেন না নিউজিল্যান্ড। পারিবারিক কারণে এই সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও নেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মুশফিকুর রহিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম