ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নিউজিল্যান্ডকে ২৬৭ রানে হারাল ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৩,  4:46 PM

news image

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দিবারাত্রির প্রথম টেস্টের চতুর্থ দিনেই ২৬৭ রানে হেরেছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। জবাবে টম ব্লানডেলের ১৩৮ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩০৬ রানে। ১৯ রানের লিড নিয়ে ইংল্যান্ড তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৭৩.৫ ওভারে ৩৭৪ রান তুলে অলআউট হয়। তাতে কিউইদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৯৪ রান। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৯৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল স্বাগতিকরা। চতুর্থ দিনে বাকি ৫ উইকেট হারিয়ে আর ৬৩ রান যোগ করে ১২৬ করতে পারে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম