ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৩,  5:01 PM

news image

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্পিনাররা তুলে নিয়েছে ৯টি উইকেট। এতে করে সফরকারি নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষেই সিলেটে জয়ের সুবাস পেয়েছিল টাইগাররা। বাকি ছিল শুধু অপেক্ষার। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পাওয়ায় ম্যাচ সেরার পুরস্কার পান তাইজুল। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানে ভর করে ৩১০ রান সংগ্রহ করে। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ১০৪ রানে ভর করে ৩১৭ রান করতে সক্ষম হয়।  দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর ১০৫ রানে ভর করে ৩৩৮ রান সংগ্রহ করে টাইগাররা। এতে করে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩১ রানের। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড মাত্র ১৮১ রানই সংগ্রহ করতে সক্ষম হয়। এতে করে ১৫০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। পঞ্চম দিনে ব্যাট করতে নেমে দলীয় ১৩২ রানে আগের দিনের অপরাজিত ব্যাটার ডারেল মিচেলকে হারায় নিউজিল্যান্ড। নাঈমের বলে তাইজুলের হাতে ক্যাচ দেয়ার আগে অবশ্য মিচেল ১২০ বলে ৫৮ রানের ইনিংস উপহার দেন। নবম উইকেটে অধিনায়ক টিম সাউদিকে নিয়ে ইশ সোধি ৪৬ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত তাইজুল সাউদিকে ফিরিয়ে জুটি ভাঙেন। তখন দলের রান ১৭৮। সাউদি ফিরেন ২৪ বলে ৩৪ রান করে। তিন রান পর দলীয় ১৮১ তে সোধিকে জাকিরের ক্যাচ বানিয়ে দলের জয় নিশ্চিত করেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে এটি ছিল ৬ষ্ঠ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তাইজুলের শিকার ১০ উইকেট। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১০ রান করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩১৭ রানে গিয়ে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ম্যাচের তৃতীয় দিনের শুরুর দিকে টাইগারদের থেকে ৭ রান এগিয়ে ইনিংস শেষ করে সফরকারীরা। সেই লিড পার হয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৩৩৮ রানের সুবাদে ৩৩১ রানের টার্গেট পায় কিউইরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম