ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে, ২০২২,  3:47 PM

news image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে একটি মুদি দোকানে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শেতাঙ্গ এক তরুণ বাফেলো শহরের জেফারসন অ্যাভিনিউ ও ল্যান্ডন স্ট্রিটের কাছে টপস নামে একটি দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে ১০ জন নিহত হন। হতাহতদের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। এলাকাটি কৃষ্ণাঙ্গ অধ্যুষিত হলেও এখানে অনেক প্রবাসী বাংলাদেশি বসবাস করে বলে জানা গেছে। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান বলেছেন, ১৮ বছর বয়সী ওই বন্দুকধারী অনেকটা মিলিশিয়া ড্রেস পরে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় একটি সুপার মার্কেটের পার্কিং লটে প্রবেশ করেন। ক্ষিপ্র গতিতে গাড়ি থেকে বের হন। পার্কিং লটেই চারজনের ওপর গুলি চালান। তিনজন ঘটনাস্থলেই মারা যান। এরপর তিনি টপস সুপার মার্কেটে প্রবেশ করেন। সেখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে গুলি বিনিময় হয়। সিকিউরিটি গার্ডকে গুলি করে হত্যা করেন। এরপর শপিং করতে আসা লোকজনের ওপর গুলি চালাতে থাকেন। পুলিশ এলে নিজের গলায় বন্দুক ধরে আত্মহত্যার ভয় দেখান। পরে পুলিশ তাকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরি কাউন্টির শেরীফ জন গার্সিয়া বলেছেন, এটি একটি বর্ণবাদী হামলা। বাফেলো এলাকায় কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম