ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নিউইয়র্কের সড়কে বাংলাদেশি কলেজছাত্রীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৪,  7:05 PM

news image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় দেবপ্রীতা দে ব্রতী (১৮) নামের এক বাংলাদেশি কলেজ ছাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ জানুয়ারি) ভোরে লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক মহাসড়কে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ জানায়, বন্ধু জীবন লেইকেনের (১৯) সঙ্গে ইনফেনিটি গাড়ির আরোহী ছিলেন ব্রতী। বাহির পথে অন্য একটি জিপের সঙ্গে তাদের গাড়িটির ধাক্কা লাগলে পিছলে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ভোর পৌনে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বন্ধুসহ ব্রতীর লাশ উদ্ধার করেন। পুলিশ অন্য জিপের চালককে আহত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ জানতে না পারায় নিউইয়র্ক পুলিশ তদন্ত শুরু করেছে। রোববার বেলা ২টার দিকে পুলিশ পরিবারের খোঁজ করে দেবপ্রীতার বোনকে মৃত্যুসংবাদ জানায়। জানা গেছে, নিহত ব্রতী সিলেটের ওষুধ ব্যবসায়ী ও সেন্ট্রাল ফার্মেসি পরিবারের পরিচিত মুখ দেবাশীষ দে বাসুর মেয়ে। ম্যানহাটন কমিউনিটি কলেজের শিক্ষার্থী দেবপ্রীতা পরিবারের সঙ্গে কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার করোনা নামের এলাকায় থাকতেন। তবে বর্তমানে তার বাবা-মা দেশে অবস্থান করছেন। বৃহস্পতিবার সিলেট শহরের চালিবন্দরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম