ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নিউইয়র্কে ছুরি হামলা, দুই শিশুসহ নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০২৩,  4:34 PM

news image

আমেরিকার নিউইয়র্কে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়। তবে নিজে নিহত হওয়ার আগে ওই হামলাকারী দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। হামলায় নিহতরা সবাই একটি বর্ধিত পরিবারের সদস্য। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের কুইন্সে ছুরিকাঘাতে দুই শিশুসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছে। এই ঘটনায় ফোন করে পুলিশে খবর দেওয়া হলে রবিবার ভোররাতে কুইন্সের ফার রকওয়ে এলাকায় আগুন লাগিয়ে দেওয়া একটি বাড়িতে ক্ষতিগ্রস্তদের খুঁজে পায় পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ওই হামলাকারী দুই পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে আহত এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করে। পরে সন্দেহভাজন ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সূত্র: বিবিসি, এবিসি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম