ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নাহিদ-মুরসালিনের পরিবারের পাশে দাঁড়াবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২২,  3:37 AM

news image

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে নাহিদ ও মুরসালিন নামে যে দুজন নিহত হয়েছেন সরকার তাদের পরিবারের পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এতবড় সংঘাত? এজন্য মূলত দায়ী তৃতীয় পক্ষ। যে দুজন নিহত হয়েছেন তাদের কেউই সংঘর্ষে জড়িত ছিলেন না। তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার। তিনি বলেন, আমরা যখন তাদের দেখতে গেছি তখনই কিছুটা সহযোগিতা করেছি।

তাদের পরিবারকে আরও সহযোগিতা করা হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের বিষয়ে দীপু মনি বলেন, অন্যদেশের চেয়ে আমাদের দেশের উচ্চশিক্ষার মান তেমন খারাপ নয়। এরমধ্যে বিশ্বর‍্যাকিংয়ে মান ধরে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদাহারণ হিসেবে তিনি বলেন, বুয়েট বিশ্বর‍্যাকিংয়ে এক লাফে অনেক দূর এগিয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুবই ভালো করছে। মন্ত্রী আরও বলেন, আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যাল বিশ্বমানের গবেষণামূলক কাজ করছে। আমরা র‍্যাকিং নিয়ে আগে বেশি মনোযোগি ছিলাম না। এখন বিশ্ববিদ্যালয়গুলো মনোযোগি হয়েছে। আশাকরি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বর‍্যাকিংয়ে অনেক ভালো করবে। এদিন চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে শিক্ষামন্ত্রী ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম