ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নাশকতার মামলায় নিপুন রায়ের আগাম জামিন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৩,  8:41 PM

news image

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। নাশকতার আট মামলায় তার এই জামিন দেন আদালত। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এই আগাম জামিন মঞ্জুর করেন বিচারক। সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে জামিন দেওয়া হলো। আদালত থেকে বের হয়ে নিপুন রায় চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশের জনগণের। বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে সরকার। কিন্তু এই অবৈধ সরকারের সেই প্রচেষ্টা সফল হয়নি। তারেক রহমানের নের্তৃত্বের কারণেই বিএনপিকে ভাঙতে পারেনি সরকার। আগাম জামিন পাওয়া যাদের ‘হক’ তাদের বিষয়ে প্রধান বিচারপতি সুদৃষ্টি দেবেন বলেও তিনি প্রত্যাশা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম