ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নাশকতার মামলায় আদালতে মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৩,  6:51 PM

news image

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৩ সেপ্টেম্বর) এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য আছে। বেলা ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান বিএনপি মহাসচিব। এরপরই মহানগর হাকিম আদালত-৪ এর বিচারক তোফাজ্বল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি। দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত। ২০১২ সালের ১৪ ডিসেম্বর পল্টন থানায় নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম