ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

নারী বিশ্বকাপ: ইংল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশকে জিততে প্রয়োজন ২৩৫ রান

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ মার্চ, ২০২২,  4:24 PM

news image

চলতি নারী বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশ দল। আজ ইংল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের বোলিংয়ের শুরুটা দারুণই ছিল নিগার সুলতানার দলের। তবে শেষের দিকের দারুণ ব্যাটিংয়ে তা সামলেছে ইংলিশরা। তাতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্যটা দাঁড়িয়েছে ২৩৫ রানের।  ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ প্রথম সাফল্যটা পায় পঞ্চম ওভারে। জাহানারা আলমের শিকার হয়ে ফেরেন ড্যানি হোয়াইট। ১৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। অষ্টম ওভারে হিদার নাইটকে হারিয়ে পরের ধাক্কাটা খায় দলটি। এবার সালমা খাতুন মাতেন উইকেটের উল্লাসে।  ওপেনার ট্যামি বিমাউন্ট চারে নামা ব্যাটার ন্যাট স্কিভারকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৮৬ রানে তিনি ফেরেন রিতু মনির শিকার বনে। ফেরার আগে তিনি খেলেন ৬৯ বলে ৩৩ রানের ইনিংস। তার বিদায়ের এক ওভার পর ফাহিমা খাতুনের শিকার বনে যান স্কিভার, দলীয় ৯৬ রানে তিনি ফেরেন ব্যক্তিগত ৪০ রান নিয়ে। তাদের বিদায়ের পর পঞ্চম উইকেট জুটিতে অ্যামি জোন্সকে সঙ্গে নিয়ে সোফিয়া ডাঙ্কলি ইংল্যান্ডকে ফেরান লড়াইয়ের কক্ষপথে। তাদের ৭২ রানের জুটি ভাঙেন লতা মণ্ডল, সালমার হাতে ক্যাচ বানিয়ে অ্যামিকে তিনি ফেরান ৩১ রানে। তবে অ্যামির বিদায়ের পরও লড়ে যাচ্ছিলেন ডাঙ্কলি। দলীয় ২১১ রানে যখন তিনি সালমার শিকার বনে ফিরলেন, ৭২ বলে ৬৭ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে লড়াকু পুঁজি এনে দেওয়া হয়ে যায় তার। এরপর ক্যাথেরিন ব্রান্ট ও সোফি একলস্টোনের অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে ২৩৪ রানের পুঁজি পায় ইংল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম