ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নারী বিশ্বকাপ: ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

০৩ এপ্রিল, ২০২২,  8:25 PM

news image

ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে সপ্তমবারের মতো নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৭ রান তাড়া করতে নেমে ২৮৫ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। পারলেন না ন্যাট সাইভার। তার ১২১ বলে অপরাজিত ১৪৮ রানের ইনিংস এক সময় আশা জাগিয়েছিল ইংলিশ নারীদের মাঝে। তবে শেষ পর্যন্ত ন্যাট একা পেরে ওঠেননি। ন্যাটের সাথে অন্য কোনো ব্যাটার দলের হাল ধরতে না পারায় শিরোপা জেতা হলো না ইংল্যান্ডের।  অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ড্যানি ওয়াটের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর দলের দুই উইকেট পরার পর ব্যাটিংয়ে নামেন ন্যাট সাইভার। একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন ন্যাট।

তবে তার সাথে কেউ ভালো জুটি করতে পারছিলেন না। অস্ট্রেলিয়ার বোলাররা নিয়মিত উইকেট নিতে থাকায় বিপদে পড়ে ইংল্যান্ড।  কিন্তু ন্যাটের ঝড়ো ব্যাটিংয়ে আশা টিকে ছিল শেষ পর্যন্ত। তবে তিনি একা দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৭১ রানের বড় ব্যবধানে হারে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট পান আলানা কিং ও  জেস জোনাসেন।  এর আগে টসে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং নেওয়াটা যে কত ভুল ছিল তা প্রমাণ পায় ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও রাচেল হেইনস। তাদের প্রথম জুটি থেকেই আসে ১৬০ রান। এরপর রাচেল ৬৮ রানে করে ফিরে গেলেও অন্য প্রান্তে ঝড়ো ব্যাটিং করতে থাকেন হিলি। তার সাথে সঙ্গী হন বেথ মুনি। তবে বেথও আউট হন ৬২ রানে। বেথ ও হিলির জুটি থেকে আসে ১৫৭ রান।  অ্যালিসা হিলি যখন ১৭০ রানে ফিরে যান তখন স্কোর বোর্ডে তিন শতাধিক রান জমা পড়ে। অন্য ব্যাটাররা পরে নেমে তেমন কিছু করতে না পারলেও বড় সংগ্রহ নিয়েই ইনিংস বিরতিতে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট পেয়েছেন অ্যানা শোরুবসোলে। এছাড়াও এক উইকেট পান সোফি একলেস্টোন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম