ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

#

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২২,  9:20 PM

news image

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেলা ১টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নারীদের এমন সাফল্যে তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সহ সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেমস ডেভেলপমেন্টের চেয়ারম্যান আতাউর রহমান মানিক।

তিনি তার ব্যক্তিগত কোম্পানী তমা গ্রুপে থেকে এ পুরস্কার প্রদান করবেন। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) চ্যাম্পিয়ন মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করে।বিমানবন্দর থেকে কাকলি হয়ে মহাখালি ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেট, পিএমও অফিসের পর বিজয় স্মরণীতে এসে হাতের বাঁয়ে চলে যাবো আমরা। সেখান থেকে তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসবো। কাকরাইল থেকে হাতের বাঁয়ে- ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্ত্বর হয়ে বাফুফে এসে পৌঁছাবো বাফুফে ভবনে। বাফুফে ভবনে নারী ফুটবলারদের বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মেয়েরা আসার পর তাদেরকে ফুলের স্টিক দিয়ে তিনি বরণ করে নেবেন। এরপর ফটোসেশন হবে। এখানেও হতে পারে একটি সংবাদ সম্মেলন। এরপর অফিসিয়ালি আপাতত রিসিপশনটা শেষ হবে। বাকি আরও বড় কোনো সংবর্ধনার আয়োজন করা হবে কি না তা নির্ধারণ করবেন বাফুফে সভাপতি এবং কার্যনির্বাহী কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম