ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নারী দিবস: হাইকোর্টে অগ্রাধিকার পেলেন নারী আইনজীবীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২২,  6:28 PM

news image

আন্তর্জাতিক নারী দিবসে মামলার শুনানির ক্ষেত্রে হাইকোর্টের একটি বেঞ্চে অগ্রাধিকার পেলেন নারী আইনজীবীরা। মঙ্গলবার আদালতের কার্যক্রম শুরু হলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ নারী আইনজীবীদের মামলা শুনানির অগ্রাধিকার দেন। এরপর একে একে নারী আইনজীবীরা তাদের মামলা শুনানি শুরু করেন। এসময় আদালত পুরুষ আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আপনারা পরে। আজ নারী আইনজীবীরা আগে। এদের শেষ হলে যদি সময় থাকে তখন আপনাদেরগুলো শুনবো। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ৮ মার্চ নারী দিবস পালন করে আসছে। এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম