ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নারী টি-২০ এশিয়া কাপ: বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে বৃষ্টির হানা

#

ক্রীড়া প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২২,  4:27 PM

news image

নারী এশিয়া কাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের। ম্যাচটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সিলেটে ভারী বর্ষণে দেরি হচ্ছে। শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে ৩ রানের বিব্রতকর হারের পর সেমিফাইনালে চোখ রেখে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। সোমবার বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে ৮৩ রানে ইনিংস শেষ করেছিল। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান, কিন্তু ৩৭ রানে থামতে হয় তাদের। লঙ্কানদের কাছে হেরে সেমিফাইনাল ভাগ্য ঝুলছিল ভারত বনাম থাইল্যান্ডের ম্যাচের ওপর। ম্যাচটি থাইল্যান্ড বড় ব্যবধানে হারায় বাংলাদেশের কপাল খুলে গেছে। আমিরাতকে হারাতে পারলে নিশ্চিতভাবে শেষ চারে উঠবে স্বাগতিকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম