ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: তর্কে জড়ালেন ভারত অধিনায়ক

#

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৪,  5:01 PM

news image

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে হেরেছে হারমানপ্রীত করের দল। এই ম্যাচটি বিতর্কেরও জন্ম দিয়েছে। সেটা অ্যামিলিয়া কারের রান আউটকে কেন্দ্র করে। গতকাল শুক্রবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের প্রথম ইনিংসের ঘটনা। ১৪তম ওভারে দিপ্তি শার্মার শেষ বল লং অফের দিকে খেলে এক রান নেন অ্যামিলিয়া। বল ধরে থ্রো না করে নিজের হাতে রেখেই উইকেটের কাছে আসতে থাকেন হারমানপ্রিত। তখন ‘ওভার' ডেকে দিপ্তিকে ক্যাপও ফেরত দিয়ে দেন আম্পায়ার। কিন্তু দ্বিতীয় রানের সুযোগ ভেবে দ্রুত দৌড় শুরু করেন অ্যামিলিয়া ও সোফি ডিভাইন। দ্রুত দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় ক্রিজে পৌঁছতে পারেননি না অ্যামিলিয়া কার। এর আগেই হারমানপ্রিতের থ্রো ধরে স্টাম্প এলোমেলো করে দিলেন রিচা ঘোষ। আউট ধরে নিয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরেন অ্যামিলিয়া। সীমানার কাছে তাকে থামান চতুর্থ আম্পায়ার। জানালেন আউট হননি অ্যামিলিয়া, আগেই ‘ডেড’ হয়ে গেছে বল। এই ঘটনা মেনে নিতে পারেননি হারমানপ্রিত। প্রথমে মাঠের দুই আম্পায়ার, পরে সীমানার কাছে গিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গেও উত্তেজিত হয়ে কথা বলেন ভারত অধিনায়ক। তবে শেষ পর্যন্ত অ্যামিলিয়ার পক্ষেই থাকে সিদ্ধান্ত। কারণ দ্বিতীয় রান নিতে শুরুর আগেই ‘ওভার’ ডেকে ফেলেছিলেন আম্পায়ার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম