ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নারী চরিত্র থাকা নাটক-সিরিয়াল বন্ধের নির্দেশ তালেবানের

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর, ২০২১,  4:05 PM

news image

যেসব নাটক ও সিরিয়ালে নারী অভিনেত্রী রয়েছে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোকে সেগুলো না দেখানোর আহ্বান জানিয়েছে তালেবান সরকার। রোববার প্রকাশিত তালেবানের এক ‘ধর্মীয় নির্দেশনায়’ এ আহ্বান জানানো হয়েছে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। আফগান মিডিয়ার প্রতি এটিই তালেবানের সৎকাজে উৎসাহ ও অসৎকাজে নিরুৎসাহ সম্পর্কিত মন্ত্রণালয়ের প্রথম কোনো নির্দেশনা।

এর আগে তালেবান অবশ্য আফগানিস্তানের নারী সাংবাদিকদের তাদের প্রতিবেদন পাঠকালে ইসলামি কায়দায় হিজাব পরতে বলেছিল। এ ছাড়া যেসব সিনেমা বা অনুষ্ঠানে নবীজী মোহাম্মদ (সা.) এবং অন্যান্য নবী-রাসুলদের চরিত্রায়ন করা হয়েছে সেগুলোও বন্ধ রাখতে বলা হয়েছে তালেবানের সাম্প্রতিক নির্দেশনায়। ইসলামি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক সব অনুষ্ঠান বাতিল করার আহ্বান জানানো হয়। তালেবানের সৎকাজে উৎসাহ ও অসৎকাজে নিরুৎসাহ সম্পর্কিত মন্ত্রণালয়ের মুখপাত্র হাকিফ মোহাজির এএফপিকে বলেন, ‘এগুলো আইন নয় বরং ধর্মীয় নির্দেশনা।’ সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে গোটা আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের নতুন সরকার ধীরে ধীরে নিজেদের আদর্শ মোতাবেক আইন-কানুন ও নির্দেশনা জারি করছে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল তখন অনৈতিকতার কথা বলে আফগানিস্তানে টেলিভিশন, সিনেমা ও বিনোদনের মাধ্যমগুলো নিষিদ্ধ করা হয়েছিল। গত দুই দশকে তালেবানের অনুপস্থিতিতে দেশটিতে বেশকিছু টেলিভিশন রেডিও চালু হয়েছে। আবারও তালেবানের শাসনামল ফিরে আসায় বেশ নিয়ন্ত্রণের মুখে পড়েছে এগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম