ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে বৃহস্পতিবার গেজেট

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৫,  9:57 PM

news image

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৯ সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ মার্চ) আইনটি সংশোধন করে গেজেট প্রকাশ করা হবে। সোমবার (১৭ মার্চ) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। আইন উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ধর্ষণের পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, শিশু ধর্ষণ মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করা হবে। এ ছাড়া বিয়ের আশ্বাসে সম্মতি নিয়ে ধর্ষণের ক্ষেত্রে আলাদা আইন করা হবে। আসিফ নজরুল বলেন, সম্মতি ছাড়া ধর্ষণের ক্ষেত্রে শুধু পুরুষ নয়, যে কোনো ব্যক্তির মাধ্যমে ধর্ষণকে শাস্তির আওতায় আনা হবে। আইন উপদেষ্টা বলেন, আদালত চাইলে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করতে পারবেন। তবে মিথ্যা মামলা হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসিফ নজরুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম