ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

নারী ওয়ানডে বিশ্বকাপ: জয়ের স্বপ্ন দেখিয়েও হেরে গেলো বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ, ২০২২,  6:17 PM

news image

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে জয়ের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত হেরে গেলো বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরে গেছে নিগার সুলতানা বাহিনী। নিবার (৫ মার্চ) ভোরে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন টাইগার বোলার ও ফিল্ডাররা। মাত্র ২০৭ রানেই দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে দেয় তারা।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন মারিজান্নে ক্যাপ্প। ৪১ রান আসে লরা উলভার্টের ব্যাট থেকে। আর ৩৯ রান আসে ছলে ট্রিয়নের উইলো থেকে। বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা শিকার করেন ৩ উইকেট। আর জাহানারা আলম ও রিতু মনি তুলে নেন ২টি করে উইকেট। ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যদিও শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতেই আসে ৬৯ রান। কিন্তু ওপেনার শামিমা সুলতানা ২৭ রান করে ফিরতেই পথ হারায় লাল-সবুজরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শামিমা আক্তার। এছাড়া ২৯ ও ২৭ রান করে যথাক্রমে নিগার ও রিতু। আর রুমানা আহমেদের ব্যাট থেকে আসে ২১ রান।  বাকিরা যাওয়া-আসার মধ্যেই থাকেন। শেষদিকে বাংলাদেশ একরকম একাই ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা। তার শিকার ৪ উইকেকট। ২ উইকেট নিয়ে তাকে সমর্থন জোগান মাসাবাতা ক্ল্যাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম