ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারী এশিয়া কাপ: ভারতের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২২,  7:53 PM

news image

নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে হ্যাট্রিক জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে নিগার সুলতানা জ্যোতি-মুর্শিদা খাতুনরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ দিন অবশ্য ভারতের বিপক্ষে টসে হেরে গেছেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। টসে হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশের নারীরা। আগের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ী একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। শামীমা সুলতানার বদলে দলে এসেছেন লতা মণ্ডল। এদিকে ভারতের নিয়মিত অধিনায়ক হারমানপ্রিত কৌর এই ম্যাচ খেলছে না। তার বদলে আজ (৮ অক্টোবর) অধিনায়কত্ব করছেন স্মৃতি মান্দানা। এ ছাড়াও আগের দিন পাকিস্তানের বিপক্ষে হারা দল থেকে তিন পরিবর্তন এনেছে দলটি।

বাংলাদেশ একাদশ : মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটরক্ষক), রিতুমনি, লতা মন্ডল, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার।

ভারতের একাদশ : স্মৃতি মান্দানা (অধিনায়ক), শেফালি ভার্মা, এস মেঘানা, জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), কিরণ নাভগিরে, পূজা ভাস্ত্রারাকার, দিপ্তী শর্মা, স্নেহ রানা, রেনুকা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম