ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

নারী এশিয়া কাপ: থাইল্যান্ডের স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে ভারত

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  9:29 PM

news image

এবারের নারী এশিয়া কাপে থাইল্যান্ডের পথচলা যেন স্বপ্নের মতোই ছিল। পাকিস্তান নারী দলকে হারানোর পর এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল থাইল্যান্ড। তবে শেষ চারে থাই নারীদের প্রতিপক্ষ ছিল ফেভারিট ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে থাই নারীদের স্বপ্ন গুঁড়িয়ে ৭৪ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। আর তাতেই প্রথম সেমিফাইনাল শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে হারমানপ্রিত কৌরের দল। সিলেটে এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৮ রান করেছে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ৭৪ রান করে থাই নারীরা। ভারতের পক্ষে ওপেনার শেফালি ভার্মা ৪২, অধিনায়ক হারমানপ্রিত ৩৬, জেমিমাহ রদ্রিগেজ ২৭ এবং পূজা ভাস্ত্রাকর করেন ১৭ রানে ভর করে ভালো স্কোর পায় দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে থাই অধিনায়ক নারুইমল চাইওয়াই এবং নাত্ত্যিয়া বুচাথাম দুইজনই ২১ রান করে করলেও বাকি কোনো ব্যাটারই ডাবল ডিজিটে পৌঁছাতে পারেননি। ফলে মাত্র ৭৪ রানে থামতে হয় থাই নারীদের। ভারতের দিপ্তি শর্মা ৩টি এবং রাজেশ্বরি গায়কোয়াড় নেন ২টি উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম