ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারী এশিয়া কাপ: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  4:20 PM

news image

নারী এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। সোমবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্য ছিল বেশ মলিন। তবে ওয়ানডেতে দু’দলই সমান। ১২ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টিতে।শুধু তাই নয়, পাকিস্তানের মাটিতেই তাদের হারানোর কৃতিত্বও আছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে তাদের হারিয়েছিল বাঘিনীরা। তবে এ সব পরিসংখ্যানে ভাঙতে চান না রুমানা। তিনি বলেন, মাঠের খেলাই আসল আমার কাছে, আমরা তো আমাদের শক্তির জায়গা দেখব। আমরাও শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। ইনফ্যাক্ট বড় কিছু অর্জন করার লক্ষ্য আমাদের। এটুকু বলতে পারি আমাদের মেয়েরা ভালো করছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম