ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারী এশিয়া কাপ: জয় দিয়ে পাকিস্তানের শুরু

#

স্পোর্টস ডেস্ক

০২ অক্টোবর, ২০২২,  7:10 PM

news image

বড় জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। রোববার (২ অক্টোবর) সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্ডে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে তারা। টসে জিতে প্রথমে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাক মেয়েরা। তাদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করতে সক্ষম হয় মালয়েশিয়া। ব্যাটসম্যানদের মধ্যে কেবল এলসা হান্টার ৫১ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

এ ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি উইকেট পান তুবা হাসান। মালয়েশিয়ার দেওয়ার ৫৭ রানের জাবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাক মেয়েরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সিদ্রা আমিন। ম্যাচসেরা হয়েছেন তুবা হাসা। তিনি ৪ ওভারে ১৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। সোমবার (৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের টাইগ্রেসরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম