ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

নারীদের আইপিএলে ডাক পেলেন বাংলাদেশের সালমা

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ মে, ২০২২,  7:51 PM

news image

নারী আইপিএল তথা উইমেন্স টি২০ চ্যালেঞ্জে গতবার জানাহানারা আলমের সঙ্গে খেলেছিলেন সালমা খাতুনও। অভিষেকেই বাজিমাত করেন স্পিনার সালমা। চ্যাম্পিয়ন হয় তার দল ট্রেইল ব্লেজার্স। সব ম্যাচেই ভালো খেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও ছন্দে ছিলেন। আইসিসি বিশ্বকাপ একাদশেও জায়গা করে নেন স্পিনার হিসেবে। ওয়ানডে বিশ্বকাপে ভালো খেলার জন্য আরও একটি পুরস্কার পাচ্ছেন তিনি। এবারও আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। ১৫ মে ভারত যেতে পারেন দ্বিতীয়বারের মতো আইপিএল খেলতে।

গতকাল খুলনা থেকে ফোনে সালমা প্রতিক্রিয়ায় বলেন, 'খুবই ভালো লাগছে এবারও আইপিএলে দল পাওয়ায়। চেষ্টা করব আগের চেয়েও ভালো করতে। এবার যেহেতু ভারতে খেলতে হবে, কন্ডিশন আমাদের মতোই। আশা করি কিছু করতে পারব।' পরীক্ষামূলকভাবে নারী আইপিএল খেলা হয় তিন দলের মধ্যে। ক্রিকেটারদের কোনো নিলাম হয় না। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেই ক্রিকেটার চেয়ে নেয়। টুর্নামেন্টের প্রথম থেকেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলেন পেসার জাহানারা আলম। প্রথম দুই আসরে প্রশংসাও কুড়ান তিনি। যদিও শেষ আসরে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এবার তাকে ডাকাই হয়নি। তিন দলের উইমেন্স টি২০ চ্যালেঞ্জের এবাররের আসর মাঠে গড়াবে ২৩ মে পুনেতে। ২৪ মে হবে দ্বিতীয় ম্যাচ। ২৬ মে লিগের শেষ ম্যাচ। ২৮ মে হবে ফাইনাল। তিন দলের নারী আইপিএল চারটি ম্যাচ হয়। ২০২০ সালে হয়েছিল নারীদের খেলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম