ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে র‌্যাবের বন্দুকযুদ্ধে ২৩ মামলার আসামি নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২২,  3:31 PM

news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ চোনপাড়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সিটি শাহীন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত শাহীন হত্যাসহ ২৩ মামলার আসামি। এ ঘটনায় র‍্যাবের পাঁচজন সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। এ সময় ঘটনাস্থল থেকে ৪৫ গ্রাম হেরোইন, পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলেও র‍্যাব জানায়। লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, শাহীন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহীন চোনপাড়া বস্তিতে আছে। এই তথ্যের ভিত্তিতে দুপুরে বস্তিতে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন ও তার ১০-১২ জন অস্ত্রধারী সহযোগী র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়। তিনি বলেন, র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয় শাহীন। পরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিটি শাহীনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, তিনটি হত্যা চেষ্টা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন, পুলিশের ওপর হামলা, যৌন নিপীড়ন এবং অস্ত্র মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম