ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  5:13 PM

news image

নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নিবার গভীর রাতে ছয়জনকে আসামি করে ১৯ বছরের ওই তরুনী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলার বিষয়টি প্রকাশ পায় রোববার সন্ধ্যায়। মামলার আসামিরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪) ও রাশেদ (২২)। এদের মধ্যে প্রথম চারজন আপন ভাই। আসামিদের প্রত্যেকের বাড়ি বরিশাল জেলায়। মামলায় ওই তরুনী উল্লেখ করেন, মামলার আসামি ও ভুক্তভোগী তরুণী পূর্বপরিচিত। শুক্রবার দুপুরে বন্ধকৃত জমির দলিল ফেরত দেওয়ার কথা বলে তাকে সাইনবোর্ড এলাকায় ডেকে নেওয়া হয়। পরে আসামিরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে জালকুড়ি দশপাইপ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মাইক্রোবাসের ভেতরেই এক আসামি তাকে ধর্ষণ করে। বাকিরা সহায়তা করে।ওই সময় তরুনী চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর জানান, ওই তরুনীর পরিবারের সাথে মামলার আসামিদের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়ে পারিবারিক বিরোধ রয়েছে। তারা কেউই এ জেলার বাসিন্দা না। ধর্ষণের পর ওই তরুণীকে আবার গাড়ি থেকে সাইনবোর্ড এলাকায় নিয়ে নামিয়ে দেওয়া হয়। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম