ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৫,  5:17 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ফতুল্লা পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়া এলাকার এই কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ভোর রাতে হঠাৎ করেই কারখানার ভেতরে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  ফতুল্লা ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, এটি একটি প্লাস্টিকের কারখানা ছিলো। যার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং কারখানার মালামাল পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম